প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে কয়েল তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার রাজবাড়ী ইউনিয়নের ধলাদিয়া এলাকার কসমো কনজুমার কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। কারখানার পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, কারখানার কয়েল ড্রায়ার রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কারখানার শ্রমিকদের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানা কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলে।