অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকায় আগুনে পাঁচটি আধা পাকা বসতঘর পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এলাকার নুরুল ইসলাম চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।