অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলায় গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। কয়েকজন ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে লালমোহন হাইস্কুল বিপণিবিতানে ওই আগুন লাগে। মুহূর্তের মধ্যে দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালমোহন, বোরহানউদ্দিন ও চরফ্যাশনের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে মো. কামাল হোসেনের মালিকানাধীন টেলিভিশনের দোকান, জলিল ব্যাপারীর মুদি দোকান ও গুদাম, এমরান হোসেনের আসবাব, শাহিনের দোকান ও অপর একটি গুদাম আংশিক পুড়ে যায়।