অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের লোকনাথ মন্দির এলাকায় আগুনে একটি আসবাবপত্রের ও দুটি মুদি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফকরুদ্দীন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।