অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মধ্যম হালিশহর আনন্দবাজার এলাকায় আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের বন্দর স্টেশনের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দুটি কাঁচা ও একটি আধা পাকা বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুপুর পৌনে ১২টার দিকে আগুন নেভায়।