অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মেরামত কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে পিডিবির যন্ত্রাংশ মেরামতের কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।