অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের জল্লারপাড় এলাকায় আটতলা ভবনের ছাদে অগ্নিকাণ্ডে একটি মুঠোফোন কোম্পানির টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ছাদে আগুন দেখার পর ভবনজুড়ে আতঙ্ক দেখা দেয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নেভায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে শুধু টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।