প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা বাজারে অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাজারের শহীদুল্লাহর মার্কেটের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় ব্যক্তিদের সহায়তায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ওই মার্কেটের লেপ-তোশকের দোকান, ফলের দোকান, স্টেশনারি, ডেকোরেটর, ওয়ার্কশপসহ আটটি দোকান ভস্মীভূত হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।