অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোস্পানি লিমিটেডে গতকাল সোমবার বিকেলে অগ্নিকাণ্ড ঘটে। কারখানা (জেএফসিএল) সূত্রে জানা গেছে, যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের খোলা সার রাখার গুদামে গতকাল বিকেলে হঠাৎ আগুন ধরে যায়। পরে কারখানার ফায়ার সার্ভিস ও উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কারখানার এমডি মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।