প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত উত্তরা স্পিনিং মিল নামের একটি সুতার কারখানায় গতকাল শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে আগুন লাগে। এতে কারখানার প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। মির্জাপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, কারখানাটির রিং সেকশনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথমে কারখানার নিরাপত্তার কাজে নিয়োজিত ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। দমকল বাহিনীর সদস্যরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।