প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কোনাবাড়ীর ফকির মার্কেট এলাকায় গতকাল ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান বলেন, ভোর পাঁচটার দিকে ফকির মার্কেট এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি গুদামের বিপুল পরিমাণ ঝুটসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।