প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর এলাকার বিসিক সড়কে গত শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস ও থানার পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ওই সড়কের জব্বার আলীর একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাবলু ইসলামের স্টিল ফার্নিচারের দোকান, আলহাজ আলী ও মোসলেম উদ্দিনের অটোরিকশার পার্টসের দোকান ও চার্জ গ্যারেজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।