প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। গত শুক্রবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের রাউজান স্টেশনের লিডার মকবুল হোসেন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।