অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কাঠপট্টিতে গতকাল মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডে মদিনা ফুড কোম্পানি নামে একটি চানাচুর তৈরির কারখানা পুড়ে গেছে। প্রতিষ্ঠানের মালিকের দাবি, আগুনে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে রাত ১২টার পর শ্রমিকেরা বাড়ি ফিরে যান। কয়েকজন শ্রমিক ভেতরে ঘুমিয়ে ছিলেন। ভোরে কারখানায় ধোঁয়া দেখে শ্রমিকেরা বাইরে বেরিয়ে আসেন। পরে ভৈরব ও পাশের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।