অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আগুন লেগে ছয়টি পরিবারের ১৫টি ঘর ভস্মীভূত হয়েছে। গতকাল বুধবার সকালে বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে বেলা ১১টার দিকে ওই গ্রামের খয়রাত হোসেনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের ছয়টি পরিবারের বাড়িতে ছড়িয়ে পড়ে। ওই পরিবারগুলোর ১৫টি ঘর পুড়ে যায়। পুড়ে মারা যায় শতাধিক হাঁস-মুরগি।