অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি রোড এলাকার রেলওয়ে স্টেশন কলোনিতে গতকাল শনিবার দুপুরে আগুনে তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন বলেন, এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।