অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার কারিকরপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে দুটি তুলার গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওবাইদুর রহমান। ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কাঞ্চন আলী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওবাইদুর রহমানের তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা ওবাইদুরের আরও একটি গোডাউন পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।