অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বারিউড়া বাসস্ট্যান্ড বাজারের আবুল কাশেম বিপণিবিতানের ফারুক মিয়ার দোকানে গত শনিবার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন। গ্রামবাসী সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়ে থাকতে পারে। আগুনে ফারুক মিয়ার দোকানের দুটি কম্পিউটার, বেশ কয়েকটি মুঠোফোন ও মালামাল পুড়ে গেছে। এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।