অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের গজারিয়াপাড়া খলিল মাদ্রাসা মার্কেটের ১৪টি দোকান পুড়ে গেছে। গত শনিবার রাত দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে ওই মার্কেটের কাপড়, টেইলার্স, ইলেকট্রনিকস, আসবাব, ওষুধ, মুদি দোকানসহ ১৪টি দোকান পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হাসিবুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।