অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় গতকাল শনিবার সকালে দুটি ঝুটের গুদামে আগুন লাগে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, সকাল ছয়টার দিকে বড়বাড়ি এলাকায় মোহাম্মদ আলী ও নাদের আলীর টিনশেডের দুটি ঝুটের গুদামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হয়। এদিকে গত শুক্রবার রাত একটার দিকে কালিয়াকৈর উপজেলার সুরিরচালা এলাকায় একটি লেপ-তোশকের দোকান আগুনে পুড়ে গেছে।