অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন রাহাত্তরপুল মিস্ত্রিপাড়ায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে আট লাখ টাকা। ফায়ার সার্ভিস সূত্র জানায়, তিনটি স্টেশনের সাতটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। আগুনে আটজন মালিকের আটটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।