অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার জিরি ইউনিয়নের মধ্যম জিরি গ্রামে গত শনিবার রাতে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, আগুনে নগদ টাকা ও স্বর্ণসহ প্রায় কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দোলন কান্তি আচার্য বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গতকাল বিকেলে কম্বল, শাড়ি, লুঙ্গিসহ প্রয়োজনীয় কাপড় বিতরণ করা হয়েছে।