অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত রোববার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে তিন কক্ষের একটি টিনশেড ঘর ভস্মীভূত হয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা জানিয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার দত্তপাড়ায় সরাইল ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক মো. ইকবাল হোসেন বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন সূত্রপাত সম্পর্কে বাড়ির লোকজন কিছুই বলতে পারেননি।