অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন আবদুল লতিফ হাট এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। সোয়া এক ঘণ্টার চেষ্টায় কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। আগুনে তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।