অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বাজারে আগুনে পুড়ে গেছে পাটের গুদামসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের পদ্মবিলা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে মুকসুদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে। ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ী জানান, মুদি ব্যবসায়ী হেমায়েত শেখের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ওই পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানের আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফরিদপুর অফিস|