অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা শহরের মধ্য নাগড়া এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় হিন্দুধর্মাবলম্বীদের দীপাবলি উৎসবের মোমের আগুনে ঘর পুড়ে গেছে।
জানা গেছে, মধ্য নাগড়া এলাকার সোনার গয়না ব্যবসায়ী লিটনে ঘোষের স্ত্রী রঞ্জনা ওই উৎসব উপলক্ষে সন্ধ্যায় বারান্দায় মোমবাতি জ্বালিয়ে ঘর আলোকিত করেন। এ সময় বারান্দায় শুকাতে দেওয়া একটি শাড়িতে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়লে রঞ্জনা চিৎকার করতে থাকেন। পরে ফায়ার ব্রিগেডের কর্মী ও এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরের সবকিছু পুড়ে যায়।