প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে একটি শুটিং স্পট ও এমব্রয়ডারি কারখানা পুড়ে গেছে। টঙ্গী ফায়ার স্টেশনের কর্মকর্তা মোরশেদুল ইসলাম বলেন, গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে টঙ্গীর আউচপাড়া সুরতরঙ্গ সড়ক এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায় আগুন লাগে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভান। আগুনে কারখানার মেশিনপত্র, কাপড় ও সুতা পুড়ে গেছে। গাজীপুর সদরের ঝাজর এলাকায় গতকাল জাহাঙ্গীর হোসেনের শুটিং স্পটে আগুন লাগে। শুটিং স্পটের মহাব্যবস্থাপক গোলাম নবী বলেন, শুটিং স্পটের দুটি কক্ষ, আসবাব ও গাছপালা পুড়ে গেছে।