অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটের চিকাশি ইউনিয়নের জোড় শিমুল বাজারের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, গত রোববার রাতে সাড়ে ১১টায় জোড়শিমুল বাজারের রবিউল ইসলামের ইলেকট্রনিকসের দোকান ঘরে শর্টসার্কিট হয়ে আগুন লাগে। পরে তা পোলট্রি ফিড-ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম ও শাকিল হোসেনের পোলট্রি ফার্মে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী রফিকুল ইসলামের আড়াই লাখ, রবিউল ইসলামের এক লাখ ও শাকিল হোসেনের ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।