অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর হরিণাচালা এলাকায় গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অগ্নিকাণ্ডে ঝুটের গুদামসহ বসতবাড়ির তিনটি কক্ষ পুড়ে গেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা অপূর্ব বল বলেন, রাত চারটার দিকে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় তাদের দুটি ইউনিট আগুন নেভায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে শহীদুল ইসলামের ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা পাশের মো. ইব্রাহিমের বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।