অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদার বেংহারি বনগ্রাম ইউনিয়নের গড়েরডাঙ্গা হাটে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল সেলিমের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুেন ওই নয় দোকানের মালামালসহ টাকা পুড়ে যায়। বেংহারি বনগ্রামের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।