প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে টাকা, আসবাবসহ ২১টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ওই দিন দিবাগত রাত একটার দিকে ভবেরচর বাজারে লাকী ট্রেডার্সের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিসের পাপন (২১) নামের এক অগ্নিনির্বাপণ কর্মী আহত হন। গতকাল শুক্রবার ইউএনও মাহবুবা বিলকিস, কুমিল্লা জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান ও ভবেরচর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।