প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোড়াপুকুড় পাড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারটি আধা পাকা বসতঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আবদুল মালেক বলেন, দুপুর পৌনে বারোটার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের গাড়ি ঘটনাস্থলে যায়। বেলা পৌনে দুইটায় আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা।