প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে দুটি ঘর ও গবাদিপশুসহ দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে ওই গ্রামের ফয়জুর রহমানের বাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ফয়জুরের নগদ ৩০ হাজার টাকা, দুটি টিনশেড ঘর, একটি গাভি, আসবাব পুড়ে যায়। যার আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সদর উপজেলার ইউএনও আশরাফুল মমিন খান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ওই ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।