অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের পশ্চিম গৌরীপাড়ায় গত শুক্রবার লাকি স্টোর নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লাকি স্টোরের স্বত্বাধিকারী নবিউল ইসলাম বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানের তৃতীয় তলায় তিনি পরিবারসহ বসবাস করেন। রাত ১১টার দিকে তিনি ধোঁয়ার গন্ধ পান। ঘর থেকে বেরিয়ে দ্বিতীয় তলার গুদামে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। এতে তাঁর প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মোকাররম হোসেন বলেন, ফুলবাড়ী ও বিরামপুর ফায়ার সার্ভিসের দুটি দল চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাঁর ধারণা, অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।