অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা গ্রামের মোন্নাফ আলীর বাড়িতে আগুন লেগে তাঁত কারখানা ও দুটি ঘর পুড়ে গেছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দিনার হোসেন বলেন, খড়ের গাদা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, কেউ জ্বলন্ত সিগারেটের শেষ অংশ ওই গাদায় ফেলেছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভান।