প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে গত শুক্রবার অগ্নিকাণ্ডে একটি বিপণিবিতানের পাঁচটি দোকান পুড়ে গেছে। এলাকার অনেকে জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাথরঘাটা বাজারের সিকদার নিউমার্কেটে আগুন লাগে। খবর পেয়ে মির্জাপুর ও সখীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এলাকাবাসীর সহায়তায় তাঁরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিপণিবিতানের মালিক সফিউর রহমান জানান, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এতে ওই পাঁচ দোকানের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি