প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় মক্কা-মদিনা স্পিনিং মিলে গতকাল রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে শ্রীপুর ফায়ার স্টেশনের পরিদর্শক মো. জিহাদ হাসান বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে মাওনা এলাকার ওই মক্কা-মদিনা স্পিনিং মিলে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসসহ আশপাশ এলাকার পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেন। সন্ধ্যা সাতটার দিকে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।