অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ চর পাচুরিয়া গ্রামে গত রোববার দিবাগত মধ্যরাতে আগুন লেগে ১০টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে খবির সরদার (৪৫) ও খলিল সরদার (৪০) নামের দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন। আগুনে ১৮টি ঘর, ছয়টি ছাগল, আট লক্ষাধিক টাকাসহ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার দিবাগত রাত একটার দিকে উম্বার সরদার নামের একজনের রান্না ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।