প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় হ্যাডস গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে কারখানাটিতে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পোশাক কারখানাটির একটি কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কক্ষটি কাপড় রাখার গুদাম হিসেবে ব্যবহৃত হতো। আগুন লাগার খবর পেয়ে দুটি ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর সোয়া চারটার দিকে আগুন নেভায়। আগুন লাগার কারণ জানা যায়নি।