প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউনিয়নের নারায়ঞ্জন জুম্মাপাড়া গ্রামে গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডে ১৯টি পরিবারের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ওই গ্রামের মমিনুল ইসলামের ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে সাদিকুল ইসলাম, ইসলাম মিয়া, জিয়ারুল হক, মমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, রাশিদুল ইসলাম, ইউছুব মিয়া, সফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, মোজাফর হোসেনসহ ১৯টি পরিবারের ধান, চাল, তামাক মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এতে সাতজন আহত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়।