প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ও নিশ্চিন্তপুর এলাকায় গত শনিবার রাতে দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ছয়টি ঘর ও একটি তুলার গুদাম পুড়ে যায়। কালিয়াকৈর ফায়ার সার্ভিস সূত্র ও এলাকাবাসী জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চন্দ্রা এলাকার একটি তুলার গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এ ছাড়া শনিবার রাত সাড়ে নয়টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় ফজলুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।