অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামে গত রোববার গভীর রাতে বজ্রপাত হয়। এ সময় মো. রমজান আলী নামের এক ব্যক্তির বাড়ির অদূরে থাকা তিতাস গ্যাসের একটি রাইজারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে এই আগুন রমজানের বাড়িতে ছড়িয়ে পড়ে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।