অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সাটিয়া দরগাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ২৬টি বাড়ির ৪৮টি ঘর পুড়ে গেছে। গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্রামবাসী সূত্র জানায়, গ্রামের পশ্চিম প্রান্তের পল্লী বিদ্যুতের খুঁটিতে বৈদ্যুতিক বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুন ছিটকে পাশের নাকাসু মোহাম্মদের কুঁড়েঘরের চালে পড়ে এবং আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৪৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পীরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পল্লী বিদ্যুৎ সমিতির পীরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মাসুদুর রহমান বলেন, ‘খুঁটি থেকে নয়, বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে তথ্য পেয়েছি।’