অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের সালনা চৌধুরীপাড়া এলাকায় গতকাল রোববার বেলা দুইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গাজীপুরের সালনা চৌধুরীপাড়া এলাকায় সার্ভেয়ার ওসমান আলীর টিনশেডের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুন দ্রুত পাশে থাকা টিনশেডের তৈরি মেধাবিকাশ কিন্ডারগার্টেনে ছড়িয়ে পড়ে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভান। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, আগুনে ওই বাড়ির আটটি কক্ষ ও স্কুলের আটটি কক্ষ পুড়ে গেছে।