অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জে গত সোমবার রাতে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকেরা বলেন, এতে ওই চারটি দোকানের ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সোমবার দিবাগত রাত তিনটার দিকে পৌর শহরের বলাকা মোড়ে মিজানুর রহমানের পুরোনো বই-খাতা ও ভাঙারি দোকানের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের রেজাউল করিম, গোপাল দেবনাথসহ জনৈক ব্যক্তির কাঠের ফার্নিচারের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দিনাজপুর সদর ও বোচাগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।