অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক আগুন না নেভাতেই আরেক আগুনের ঘটনায় গতকাল শুক্রবার বেশ চাপ সহ্য করতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। গতকাল সন্ধ্যায় কামরাঙ্গীরচরে এক দোকানে আগুন নেভানো শেষ করার আগেই রহমতগঞ্জে এক প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাত পৌনে আটটার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরের কয়লার ঘাটে স্পিরিটের দোকানে আগুন লাগে। লালবাগ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এ আগুন নেভানো শেষ হওয়ার আগেই পুরান ঢাকার রহমতগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে।