অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে পাঁচটি বাড়িঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার গোয়ালমান্দা দেওয়ানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে দেওয়ানপাড়া গ্রামের জেকের দেওয়ানের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে জেকের দেওয়ানের বাড়িসহ প্রতিবেশী আবদুল্লাহেল কাফী, রকেট, বুলু ও জাহানারার বাড়িঘর ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে তাদের ১০ লাখ টাকার টাকার ক্ষতি হয়েছে।