অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে গ্যাসের সংযোগ লাইন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আল মদিনা হোটেল ও সরকার মোটরস নামের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। এক ঘণ্টা পর খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আশপাশের দোকানগুলো রক্ষা পায়। দাউদকান্দি ফায়ার সার্ভিস ইউনিটের ফায়ারম্যান আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।