প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে চট্টগ্রাম নগরের অলংকার এলাকায় একটি খাবার হোটেল পুড়ে গেছে। গতকাল সোমবার দুপুর পৌনে ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক আবদুল মালেক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অলংকার হোটেল নামের খাবার হোটেলটিতে আগুনের সূত্রপাত। আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।