অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটির দুই নম্বর রোড এলাকায় একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার ভোর সোয়া চারটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া জানান, অষ্টম তলা একটি ভবনের তিনতলায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। সকাল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে ওই ফ্ল্যাটের দুটি কক্ষের মালামাল পুড়ে গেছে।